1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
র-এর এজেন্ট কারা, জানতে মুফতি ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ: হারুন - Nadibandar.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৮ বার পঠিত

বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের মানুষকে হিন্দুস্থানের দালাল ও র-এর এজেন্ট কেন বলছেন, তা জানতেই মুফতি ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিবি উত্তরের যুগ্ম-কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে যদি তিনি সন্তোষজনক বক্তব্য দিতে না পারেন তাহলে মামলা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তরের যুগ্ম-কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন, মুফতি কাজী ইব্রাহিম করোনা নিয়ে মিথ্যা তথ্য প্রচার করেছেন। সম্প্রতি করোনাভাইরাসের টিকা নিয়ে তার বিভিন্ন বক্তব্য ভাইরাল হয়। তিনি ফেসবুক ও ইউটিউবসহ তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলে আসছেন।

‘গত রাতেও ফেসবুক লাইভে তিনি বাংলাদেশের মানুষকে হিন্দুস্থানের দালাল ও র-এর এজেন্ট বলে প্রচার করেছেন। তিনি বিভিন্ন সময়ে করোনা নিয়ে মিথ্যা তথ্য প্রচার ও ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য প্রচার করেছেন। যা নিয়ে আলোচনা-সমালোচনা, বিতর্ক হচ্ছে। সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তিনি জিজ্ঞাসাবাদে সন্তোষজনক বক্তব্য দিতে না পারলে তার বিরুদ্ধে মামলাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাম্প্রতিক সময়ে ওয়াজ, ইউটিউব, ফেসবুকমহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে নানান বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন মুফতি কাজী ইব্রাহিম। তার বক্তব্যের অনেক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এর মধ্যেই সোমবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাত দুইটার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নদী বন্দর / এমকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com