1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৭ - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৯ বার পঠিত

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর ছয়টা থেকে বুধবার (২৯ সেপ্টেম্বর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং মাদকদ্রব্য জব্দ করা হয়।

বুধবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে ৫৭ জনের কাছ থেকে ৮ হাজার ৬৩৯ পিস ইয়াবা, ১৭০ গ্রাম হেরোইন, ১৭ কেজি ৯৪৬ গ্রাম ১৫ পুরিয়া গাঁজা ও ৭৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।

নদী বন্দর / বিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com