1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি - Nadibandar.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৪ বার পঠিত

আফগানিস্তানের নতুন তালেবান সরকার বলছে, আন্তর্জাতিক আইন ও দোহা চুক্তি লঙঘন করে যুক্তরাষ্ট্র আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। এ ধরনের কাজের খারাপ পরিণতি রোধ করার লক্ষ্যে এ বিষয়ে তালেবানের সঙ্গে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। তারা নিজেদেরকে আফগানিস্তান ভূখণ্ডের একমাত্র বৈধ কর্তৃপক্ষ বলেও দাবি করেছে।

আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী এবং তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ আহ্বান জানান। তিনি এক টুইট বার্তায় অভিযোগ করেন, গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ড্রোন আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে।

এই মুখপাত্র বলেন, যেকোনো দেশের বৈধ কর্তৃপক্ষ ওই দেশের জল, স্থল ও আকাশসীমার মালিক এবং বর্তমানে আফগানিস্তানের ক্ষমতার নিয়ন্ত্রণকারী হিসেবে তালেবান সেদেশের সর্বময় ক্ষমতার অধিকারী। কাজেই সেদেশের যেকোনো সীমানায় যেকোনো কাজ করতে গেলে তালেবানের সঙ্গে আলোচনা করতে হবে।

এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র গত সপ্তাহে দাবি করেছিলেন, আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর পূর্ণ অধিকার মার্কিন সেনাদের রয়েছে। এ ব্যাপারে তালেবানের সঙ্গে সমন্বয়ের কোনো প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন।

নদী বন্দর / বিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com