সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ও দিনাজপুরে বিনামূল্যে শাটল সার্ভিস চালু করেছে নভোএয়ার। এর ফলে নভোএয়ারের রংপুর, দিনাজপুর ও এর আশাপাশের যাত্রীরা সৈয়দপুর বিমানবন্দর থেকে বিনামূল্যে যাওয়া-আসার সুবিধা উপভোগ করতে পারবেন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) নভোএয়ারের পাঠানো সংবদি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই শাটল সার্ভিস রংপুর নভোএয়ার সেলস অফিস থেকে সকাল ৬টা ৫০ মিনিট, ৯টা ৩৫ মিনিট, দুপুর ১২টা ৩৫ মিনিট, বিকেল ৫টা ২০ মিনিট এবং সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সৈয়দপুর বিমানবন্দর থেকে রাত ৮টা ৫০ মিনিটে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এছাড়া দিনাজপুর নভোএয়ার সেলস অফিস থেকে সকাল ৬টা ৪৫ মিনিট, দুপুর ১২টা ৩০ মিনিট এবং বিকেল ৫টায় সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে এবং সৈয়দপুর বিমানবন্দর থেকে রাত ৮টা ৫০ মিনিটে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
নভোএয়ার সৈয়দপুর থেকে প্রতিদিন সকাল ৮টা ৪০ মিনিটে, বেলা ১১টা ৪০ মিনিটে, দুপুর ২টা ৪০ মিনিটে, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এবং রাত ৯টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
বিনামূল্যে শাটল সার্ভিসের সুবিধা পেতে রংপুর থেকে ০১৭০৮১৩২৬৪১ এবং দিনাজপুর থেকে ০১৭৫৫৬৯৪৯৩০ নম্বরে যোগযোগ করতে বলা হয়েছে।
নদী বন্দর / পিকে