1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
গুজব-অসত্য সংবাদ প্রতিরোধে কার্যকর পদক্ষেপের সুপারিশ - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৯ বার পঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও বিভিন্ন মাধ্যমে এবং সংবাদপত্রের গুজব ও অসত্য সংবাদ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নবম বৈঠকে এই সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ, কাজী কেরামত আলী, বেগম সিমিন হোসেন (রিমি) ও মোহাম্মদ এবাদুল করিম অংশ নেন। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আজকের বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অষ্টম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়।

বৈঠকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে মানসম্মত অনুষ্ঠান তৈরি এবং দর্শক-শ্রোতাদের ফিডব্যাক নেওয়ার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার (অ.দা.) মো. শাহেনুর মিয়াসহ মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com