1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
মৃত্যুর পরও ভাইকে বুকে জড়িয়ে ধরে ছিল ভাই - Nadibandar.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২২৩ বার পঠিত

ময়মনসিংহের মুক্তাগাছায় খালের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার তারাটি ইউনিয়নের শশা লক্ষ্মীপুর জয় বাজার সংলগ্ন খালে গোসল করতে গিয়ে দুই শিশু পানিতে ডুবে যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহতরা হলো-উপজেলার তারাটি ইউনিয়নের আল্লাল কামারের দুই শিশু ছেলে সিদ্দিক (৫) ও সজীব (৮)।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান স্থানীয়দের বরাত দিয়ে জানান, বাড়ির সবার অজান্তে শনিবার দুপুরে দুই ভাই একসঙ্গে গোসল করতে পাশের খালে যায়। অনেক সময় পার হওয়ার পরও তারা বাড়ি না ফেরায় তাদের খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা। এসময় স্থানীয়রা খালের পাড়ে দুই শিশুর জামা-কাপড় দেখতে পেয়ে খালে খোঁজাখুজি শুরু করে। পরে রাত ৮টার দিকে খাল থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর দেখা যায় এক ভাই আরেক ভাইকে বুকে জড়িয়ে ধরে আছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

নদী বন্দর /এমকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com