1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ইরানের প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ তাকির মৃত্যু - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ১৯১ বার পঠিত
ইরানের প্রখ্যাত আলেম,আয়াতুল্লাহ মোহাম্মাদ তাকি মেসবাহ ইয়াজদি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তিনি ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য এবং ‘ইমাম খোমেনী (রহ.)’ শিক্ষা ও গবেষণা সংস্থা’র প্রধান ছিলেন। শুক্রবার( ১ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

আয়াতুল্লাহ মেসবাহ ইয়াজদি গত কিছুদিন ধরে পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছিলেন এবং তার শারিরীক অবস্থার অবনতি হলে গত শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

১৯৭৯ সালে  ইরানের রেজা শাহ পাহলাভির নেতৃত্বাধীন রাজতন্ত্রের উৎখাত ও ইসলামি বিপ্লব বিজয়ে অসামান্য অবদান রাখেন আয়াতুল্লাহ মেসবাহ ইয়াজদি ।  অবদানের স্বীকৃতি হিসেবে তাকে বাকিরুল উলুম গবেষণা সংস্থার প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। পরবর্তীতে সংস্থাটির নাম দেয়া হয় ইমাম খোমেনী (রহ.) শিক্ষা ও গবেষণা সংস্থা । আয়াতুল্লাহ মেসবাহ ইয়াজদি আমৃত্যু এই সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আয়াতুল্লাহ মেসবাহ ইয়াজদি তাফসির, দর্শন ও ইসলামি শিক্ষা বিষয়ে তিনি বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন।  ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী, প্রেসিডেন্ট হাসান রুহানি, পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কালিবফ ও বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রায়িসি’সহ দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতারা আয়াতুল্লাহ মেসবাহ ইয়াজদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

নদী বন্দর / জিকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com