1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
ময়মনসিংহ মেডিকেলে আরও ৩ জনের মৃত্যু - Nadibandar.com
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২২৬ বার পঠিত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। এসময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

বুধবার (৬ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের আনোয়ারা (৬০), নেত্রকোনা সদরের আতিয়া (৬৩) এবং রাবেয়া আক্তার (৭২)।

তিনি আরও জানান, আইসিইউতে সাতজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১০১ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ২৪৫টি নমুনা পরীক্ষা করে ছয়জন করোনা শনাক্ত হয়েছেন।

নদী বন্দর / সিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com