1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে ৩০ কম্পেক্টর কিনবে ডিএসসিসি - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ১৪১ বার পঠিত

দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিকায়নে নিজস্ব অর্থায়নে ৩০টি কম্পেক্টর ভেহিকল কেনা হচ্ছে বলে জানিয়েছেন ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (৬ অক্টোবর) সকালে নগরীর ওয়াসা রোডে ৫ ও ৬ নম্বরের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তাপস।

ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আধুনিক পদ্ধতি অবলম্বন করে খুব অল্পসময়ের মধ্যেই যেন এ বর্জ্য সংগ্রহ করে সরাসরি কেন্দ্রীয় ভাগাড়ে নিয়ে যাওয়া যায়, সেই প্রক্রিয়া, সেই ব্যবস্থাপনায় আমরা নজর দিয়েছি। আমরা ওয়ার্ডভিত্তিক বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ করছি। আমরা ওয়ার্ডভিত্তিক বর্জ্য সংগ্রহকারীও নিবন্ধন করেছি, যাতে করে তাদের মাধ্যমে সরাসরি বাসাবাড়ি ও স্থাপনা থেকে বর্জ্য নিয়ে আসতে পারি। এছাড়া আমরা নিজস্ব অর্থায়নে ১৫টি ১০টন ক্ষমতাসম্পন্ন ও ১৫টি ৭ টন ক্ষমতাসম্পন্ন কম্পেক্টর ভেহিকেল কেনার উদ্যোগ নিয়েছি।’

আধুনিক যন্ত্রপাতি ও ওয়ার্ডভিত্তিক অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণের মাধ্যমে ঢাকাবাসীকে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা উপহার দেওয়ার আশাবাদ জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, এতে করে খুব অল্পসময়ে বর্জ্য কেন্দ্রীয় ভাগাড়ের নিয়ে যেতে সক্ষম হব। কম সময়ে বেশি পরিমাণ বর্জ্য অপসারণে আমাদের সক্ষমতা বাড়বে।

শেখ তাপস বলেন, ‘আজ আমরা ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের জন্য অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধন করলাম। এর মাধ্যমে আমরা ৩৯টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ সম্পন্ন করলাম। বাকিগুলোর নির্মাণ কার্যক্রম চলমান। আশা করছি, এ বছরের মধ্যেই ৭৫টি ওয়ার্ডে বর্জ্য স্থানান্তর ব্যবস্থা করতে পারবো।’

মতবিনিময়ে অন্যান্যদের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈম, ডিএসসিসি সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিত্তরঞ্জন দাস ও ৬ নম্বর ওয়ার্ডের মো. সিরাজুল ইসলাম ভাট্টি, সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ইয়াসমিন বিপ্লবী ও মাকসুদা শমশের প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com