1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
জাতীয়করণের দাবিতে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ১৪৯ বার পঠিত

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষক সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। রোববার (১০ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি (মহাজোট) এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে সংগঠনের নেতারা বলেন, শিক্ষকদের রাস্তায় নেমে আন্দোলন করতে হয়, এটা জাতির জন্য লজ্জার। এতে ২০১৩ প্রধানমন্ত্রীকে জাতীয়করণের তালিকা দেওয়া ব্যক্তিরাই দায়ী। তখন জাতীয়করণের দাবিতে যেসব প্রাথমিক বিদ্যালয় আবেদন করেছিল, সেখান থেকে মাত্র ২৬ হাজার বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের বহু স্কুল জাতীয়করণের আওতায় আনা হয়নি।’

বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মুহাম্মদ বদরুল আমিন সরকার ফরহাদ বলেন, ‘আমাদের এক দাবি, প্রাথমিক বিদ্যালয়গুলোকে দ্রুত জাতীয়করণ করা হোক। ২০১৩ সালে বলা হয়েছিল যেগুলো জাতীয়করণ হয়নি, সেগুলো জাতীয়করণ করার। কিছু জটিলতায় তা হয়নি এখনো। তখন থেকেই আমরা আন্দোলন করছি। বিভিন্ন সময় জাতীয়করণের দাবি তুলেছি। কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি।’

তিনি বলেন, ‘আমরা চাই আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে যেন সরকার আমাদের দাবি মেনে নেয়। নয়তো বৃহত্তর আন্দোলন করবো। এতে সমস্যা আরও বাড়বে। আন্দোলনে থাকলে স্কুলের শিক্ষা কার্যক্রম যেমন বন্ধ থাকবে, শিক্ষকদের মধ্যে অস্থিরতাও বিরাজ করবে।’

সমাবেশ ও মানববন্ধন শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করবেন বলেও জানান সংগঠনটির সভাপতি।

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির (মহাজোট) উপদেষ্টা মো. কামাল উদ্দিন, নূর মোহাম্মদ পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক শেখ মতিয়ার রহমান, মো. সাহিদুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com