1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
ময়মনসিংহ মেডিকেলে আরও চারজনের মৃত্যু - Nadibandar.com
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২০২ বার পঠিত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে, এ সময় করোনায় কেউ মারা যাননি।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহের ফুলবাড়িয়ার মোতালেব (৩৫), ত্রিশালের হেলাল মিয়া (৭০), শেরপুর সদরের নূর ইসলাম (৬০) ও জামালপুর সদরের সালেহা বেগম (৭০)।

ডা. মহিউদ্দিন খান বলেন, বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছয়জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৯২ জন রোগী চিকিৎসাধীন। নতুন ভর্তি হয়েছেন ১০। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৯৫টি নমুনা পরীক্ষায় ১০ জন করোনা শনাক্ত হয়।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com