1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ১৩৯ বার পঠিত

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং এলপিজির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও সিন্ডিকেট রুখতে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন।

মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।

সমাবেশে বক্তারা বলেন, বৈশ্বিক করোনা মহামারিতে নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা দিশেহারা। অনেকে বিদেশ থেকে খালি হাতে দেশে ফিরেছেন। দেশে কাজ হারিয়ে বা ব্যবসা গুটিয়ে অনেকে মানবেতর জীবনযাপন করছেন। এমন একটা পরিস্থিতে সিন্ডিকেটের কারসাজিতে নিত্যপণ্যের দাম বাড়ছে। এছাড়া এলপি গ্যাসেরও দিন দিন মূল্যবৃদ্ধি পাচ্ছে। এতে দিশেহারা ভোক্তারা।

প্রতিবাদ সমাবেশে জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। অথচ আমরা দেখি কৃষক ন্যায্যমূল্য পাচ্ছে না। আবার ভোক্তারাও চড়া দামে পণ্য কিনছেন। সিন্ডিকেটের কবলে পড়ে কৃষক এবং ভোক্তারা দিশেহারা হয়ে পড়েছেন।

তিনি বলেন, নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো নীরব দর্শকের ভুমিকায়। সরকার নির্বিকার। কৃষক ঠকে মাঠে আর ভোক্তারা ঠকে হাটে।

মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন, গর্জো এর সভা প্রধান সৈয়দ মনিরুজ্জামান লিটু, জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুমিনুল ইসলাম, অর্থ সম্পাদক রেহেনা আকতার রেনু, অনলাইন জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের আহ্বায়ক মাহফুজ জাহিদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com