1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
ইসলামী ব্যাংক নোয়াখালী জোনের শরী‘আহ ওয়েবিনার অনুষ্ঠিত - Nadibandar.com
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২০৪ বার পঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নোয়াখালী জোনের ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন শীর্ষক ওয়েবিনার ০৯ অক্টোবর ২০২১ ভার্চুয়্যাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ডাইরেক্টর মোঃ জয়নাল আবেদীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান। নোয়াখালী জোনপ্রধান মুহাম্মদ কামরুল বারী ইমামী এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা। ব্যাংকের নোয়াখালী জোনের শাখাপ্রধান ও কর্মকর্তাগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নদী বন্দর / সিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com