1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
এক বোয়ালের দাম ২৮ হাজার - Nadibandar.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ২৩৮ বার পঠিত

এবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় ১৩ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বোয়াল মাছ ধরা পড়েছে। পড়ে মাছটি ২৮ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়।

রোববার (৩ জানুয়ারি) ভোরে মানিকগঞ্জের তেওতা ইউনিয়নের গোপাল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

মাছটি দৌলতদিয়ার মোহন মণ্ডলের আড়ত থেকে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট সাহজাহান শেখ দুই হাজার ১০০ টাকা কেজি দরে ২৭ হাজার ৩০০ টাকায় কিনে নেন। পরে দুই হাজার ২০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৬০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেন। এ সময় মাছটি দেখতে স্থানীয়রা ভিড় করেন।

দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. সম্রাট সাহজাহান শেখ জানান, পানি কমার কারণে এখন নদীতে প্রায়ই বড় বড় মাছ ধরা পড়ছে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com