1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে সার্বিয়ার প্রতি আহ্বান - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১৭৮ বার পঠিত

সার্বিয়ার চলমান ও উচ্চাভিলাষী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বহু মানব সম্পদের প্রয়োজন। এক্ষেত্রে বাংলাদেশ থেকে আইটি বিশেষজ্ঞ, ইলেক্ট্রিশিয়ান ও প্লাম্বারসহ দক্ষ ও আধা-দক্ষ শ্রমিক নিতে সার্বিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।

বেলগ্রেডে অনুষ্ঠানরত ন্যাম সম্মেলনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন সোমবার (১১ অক্টোবর) সার্বিয়া প্যালেসে প্রেসিডেন্ট আলেক্সান্ডার বুসিকের সঙ্গে সাক্ষাত করেন। সেসময় তিনি এ আহ্বান জানান।

সার্বিয়ার প্রেসিডেন্ট একে স্বাগত জানান এবং বাংলাদেশ থেকে এসব ক্ষেত্রে শ্রমিক নেওয়ার বিষয়ে একটি প্রাতিষ্ঠানিক পরিকল্পনা গ্রহণের ওপর গুত্বারোপ করেন।

এ সময় ড. মোমেন ঢাকা ও বেলগ্রেডের মধ্যকার গভীর ঐতিহাসিক আন্তরিক ও অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরেন।

তিনি বিশেষকরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুগোশ্লাভিয়ার সাবেক পেসিডেন্ট জোসেফ ব্রোজ টিটোর মধ্যকার ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করেন।

বাংলাদেশ এখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে জেনে সার্বিয়ান প্রেসিডেন্ট এ ব্যপারে যথেষ্ট আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া করোনা মহামারির চ্যালেঞ্জ সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার উচ্ছ্বসিত প্রশংসা করেন আলেক্সান্ডার বুসিক।

বন্ধুপ্রতীম দুটি দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সর্ম্পক দৃঢ় করার লক্ষ্যে ড. মোমেন সরকার ঘোষিত অত্যন্ত বিনিয়োগ অনুকূল সুবিধা গ্রহণ করে সার্বিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশ থেকে আমদানি এবং এখানে বিনিয়োগ করার আহ্বান জানান।

জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গা শরনার্থীর নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনে মিয়ানমারের জান্তা সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য তিনি সার্বিয়ার ন্যায় ভ্রাতৃপ্রতীম দেশগুলোর সহযোগিতা কামনা করেন।

সার্ভিয়ার প্রেসিডেন্ট এ ব্যাপারে বাংলাদেশের উদারতার প্রসংশা করেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বেলগ্রেডে চলমান জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একটি ঊর্ধ্বতন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ৪০টি দেশের মন্ত্রী ও ৭০টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রীর আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

সূত্র: বাসস

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com