1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
রাজবাড়ীতে পদ্মার প্রতিরক্ষা বাঁধে আবারো ভাঙন - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ২৬০ বার পঠিত

রাজবাড়ীতে পদ্মা নদীর প্রতিরক্ষা বাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। এতে গোদার বাজার চরসিলিমপুর এলাকায় বাঁধের ৩০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাঁধের কংক্রিটের তৈরি সিসি ব্লকও ধসে গেছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে ভাঙন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জরুরি আপদকালীন কাজ শুরু হয়েছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, ৭ কিলোমিটার বাঁধের এ প্রকল্পের ব্যয় ধরা হয় ৩৭৬ কোটি টাকা। প্রকল্পের কাজ শেষ না হতেই জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হয় ভাঙন। বুধবার পর্যন্ত রাজবাড়ী পদ্মা নদীর ডান তীর প্রতিরক্ষা বাঁধের ২০ জায়গায় প্রায় ৮০০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে কিছু জায়গায় নদী থেকে বাঁধের দূরত্ব মাত্র ১০ মিটার। তবে ভাঙনরোধে জরুরি আপদকালীন কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।

 

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন, বুধবারের ভাঙনে প্রতিরক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার ধসে গেছে। ভাঙন জায়গায় জরুরি আপদকালীন কাজ হিসেবে জিও টিউব ফেলা হচ্ছে। এছাড়া এখন পর্যন্ত প্রায় প্রতিরক্ষা বাঁধের ২০টি জায়গায় ভাঙন দেখা দেয়।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com