1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
পানি উন্নয়ন বোর্ডকে অধিদপ্তর করার সুপারিশ - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২১৭ বার পঠিত

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে অধিদপ্তরে রূপান্তরের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠকে ৬৪ জেলার অভ্যন্তরের ছোট নদী, খাল ও জলাশয় পুনরায় খনন প্রকল্প (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং চলমান কার্যক্রম নির্দিষ্ট সময়ে সম্পন্ন করতে সুপারিশ করা হয়। বৈঠকে যান্ত্রিক সরঞ্জাম পরিদপ্তরের আধুনিকায়ন ও শূন্যপদগুলো দ্রুত পূরণের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, মো. আফজাল হোসেন, সামশুল হক চৌধুরী, মোহাম্মদ নজরুল ইসলাম, নূরুন্নবী চৌধুরী এবং সালমা চৌধুরী অংশ নেন।

বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com