1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত - Nadibandar.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ১৪৪ বার পঠিত

রাজধানীর পল্লবীতে ট্রাকের ধাক্কায় রাজিব (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মিরপুর-১১ নান্নু মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

আহতর হলেন- মো. লোকমান হোসেন (৩৩) ও সুমন (৩৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পল্লবী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হুমায়ূন আহমেদ বলেন, আমরা জানতে পারি ওই তিনজন মোটরসাইকেলে যাওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাজিব মারা যান ময়নাতদন্তের জন্য রাজীবের মরদেহ মর্গে পাঠানো হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, পল্লবী থেকে সড়ক দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত অবস্থায় এসেছে ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com