1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ পুলিশের ভূয়সী প্রশংসায় জাতিসংঘ - Nadibandar.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ১৫৫ বার পঠিত

জাতিসংঘের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল ক্রিশ্চিয়ান ফ্রান্সিস সন্ডার্স শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অনবদ্য অবদান এবং কৃতিত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।

বুধবার (১০ নভেম্বর) পুলিশ হেড কোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রশংসা করেন তিনি।

অ্যাসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল বাংলাদেশের পুলিশ সদস্যদের পেশাদারিত্বের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে তারা শান্তিরক্ষায় অনন্য ভূমিকা রাখছেন।

 

তিনি জাতিসংঘের জেন্ডার প্যারিটি অনুযায়ী শান্তিরক্ষা মিশনে আরও বেশি সংখ্যক নারী পুলিশ প্রেরণ এবং পরিবেশ সংরক্ষণে রিনিউয়েবল এনার্জি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ ট্রুপ প্রেরণকারী দেশ হিসেবে অভিহিত করে আইজিপি বলেন, ‘বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজেদের দক্ষতা প্রমাণে সক্ষম হয়েছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

ড. বেনজীর আহমেদ বলেন, ‘কোভিড-১৯ মহামারির মধ্যেও বাংলাদেশের শান্তিরক্ষীরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।’

আইজিপি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশকে সার্বিক সহায়তার জন্য জাতিসংঘ মহাসচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

সাক্ষাৎকালে অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মাজহারুল ইসলাম, ডিআইজি (অপারেশন্স, মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) মো. হায়দার আলী খান, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ডিফেন্স অ্যাডভাইজার বিগ্রেডিয়ার জেনারেল মো. সাদেকুজ্জামান ও এআইজি (ইউএন অ্যাফেয়ার্স অপারেশনস) নাসিয়ান ওয়াজেদ উপস্থিত ছিলেন।

নদী বন্দর / বিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com