1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
কক্সবাজারে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১ - Nadibandar.com
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ১৭৪ বার পঠিত

কক্সবাজার সদর উপজেলায় কুরুশখুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ আছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ডের তেতুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষ হয়। এতে পুলিশসহ ৬-৭ জন আহত হয়েছেন।

জানা গেছে, ইউপি সদস্য পদ প্রার্থী শেখ কামাল এবং বাবুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে গুলিবিদ্ধ হয়ে আক্তারুজ্জান ফুতু (৪০) নামে একজন নিহত হন। ফুতু প্রার্থী শেখ কামালের স্বজন।

কক্সবাজারের পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com