1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
আইএফআইসি ব্যাংকের দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টা, গ্রেফতার ৩ - Nadibandar.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ২৬১ বার পঠিত

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংকের দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, শনিবার (১৩ নভেম্বর) ভোরের দিকে রাজধানীর বাড্ডায় আইএফআইসি ব্যাংকের উপ-শাখার দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টা করে কয়েকজন। এ ঘটনায় রোববার ব্যাংক কর্তৃপক্ষ বাদী হয়ে বাড্ডা থানায় মামলা করে। মামলার পর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করে। এ বিষয়ে বিকেলে বিস্তারিত জানানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

নদী বন্দর / বিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com