1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে, বেড়েছে কুয়াশা ও হিমেল হাওয়া - Nadibandar.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ১৮৬ বার পঠিত

দিনাজপুরে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে রেকর্ড করা হয়েছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলায় সূর্যের মুখ দেখা যায়নি।

মঙ্গলবার দিনাজপুরে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা আজ দেশের সর্বনিম্ন। বাতাসের আদ্রতা ৯৮ শতাংশ ও হিমেল বায়ু প্রবাহ হচ্ছে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা কমে যাওয়ায় বাড়ছে শীতের প্রকোপ। সকাল থেকে শুরু হয়েছে হিমেল বাতাস। সন্ধ্যার পর থেকে হিমেল বাতাস আরও বেড়ে যায়। আর তার সঙ্গে দেখা দিয়েছে ঘন কুয়াশা। এতে করে দিনের বেলাতেও যানবাহন চালাতে হচ্ছে লাইট জ্বালিয়ে।

 

সেন্টফিলিপস হাইস্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণি পড়ুয়া সন্তানকে নিয়ে এসেছেন সদর উপজেলার সুলতান মাহমুদ। তিনি বলেন, কয়েক দিন ধরে শীত বাড়ছে। ঠান্ডার কারণে সকাল ও সন্ধ্যার পর রাস্তায় মানুষ কম আসে। অন্যান্য দিনের চেয়ে আজ একটু শীত বেশি লাগছে। রাস্তায় ঘনকুয়াশায় কিছু দেখা যাচ্ছে না।

 

এদিকে দিন দিন তাপমাত্রা কমতে থাকায় দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে পুরাতন কাপড়ের বাজারে বেচাকেনা বেড়েছে। সকাল থেকেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। ভিড় বেড়েছে জেলার লেপ-তোষক সেলাইয়ের দোকানে।

 

সেইসঙ্গে শীতের পিঠাপুলি তৈরির ধুম পড়েছে। সড়কের পাশের দোকানগুলোতে ভিড় করে মানুষ পিঠার স্বাদ উপভোগ করছেন।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জুর রহমান জানান, আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল সোমবার (২২ নভেম্বর) দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com