1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ায় নিহত ২, আহত ৭ - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ১৭৫ বার পঠিত

সিরিয়ার মধ্যাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবারের (২৪ নভেম্বর) ওই হামলায় সিরিয়ার দুই বেসামরিক নাগরিক নিহত ও সাতজন আহত হয়েছেন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী হোমস শহরের ওপরে চালানো ওই হামলা আটকানোর চেষ্টা করেছে। সিরিয়ার কেন্দ্রীয় অঞ্চলের কিছু অংশকে লক্ষ্য করে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় এখন পর্যন্ত দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত সাতজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। নাম প্রকাশ না করার শর্তে সিরিয়ার এক সামরিক কর্মকর্তা জানান, প্রতিবেশী দেশ লেবাননের আকাশসীমার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।

সিরিয়ায় গত কয়েক বছরে শত শত হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ায় পরিচালিত এসব হামলার কথা কখনোই ইসরায়েল স্বীকার করে না। সম্প্রতি সিরিয়ায় ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল।

গত সপ্তাহে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে হামলা চালায়। ওই হামলা দখলকৃত গোলান মালভূমি থেকে পরিচালিত হয়। একটি স্থাপনায় হামলা হলেও তখন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চলতি মাসের শুরুতে হোমসের পূর্বাঞ্চলীয় গ্রামাঞ্চল ও উপকূলীয় শহর তারতুসের কাছে ইসরায়েল বিমান হামলা চালায়। এতে সিরিয়ার দুই সেনা আহত হয়।

নদী বন্দর / বিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com