1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় সবজি ব্যবসায়ীর মৃত্যু - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ১৪৪ বার পঠিত

রাজধানীর তেজগাঁও নাখালপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মো. মহরম আলী (৫০) নামে সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহরমের প্রতিবেশী বুলবুলি বেগম জানান, সকালে তেজগাঁও নাখালপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন মহরম আলী। আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মহরম আলী রেল লাইনের পাশেই ভ্যানে করে সবজি বিক্রি করতেন।

তিনি আরও জানান, মহরম আলী নরসিংদীর রায়পুরা থানার সওদাগর কান্দি গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে। বর্তমানে তেজগাঁও নাখালপাড়া এলাকায় থাকতেন। তিনি চার মেয়ে ও দুই ছেলের জনক ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

নদী বন্দর / বিএফ

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com