1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
দল বিব্রত হয় এমন কোনো কথা নয়: হানিফ - Nadibandar.com
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ১৮৪ বার পঠিত

যে কোনো নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে নানা কথাবার্তা বলে পরাজয়ের লজ্জা লুকাতে চান বিএনপি নেতারা- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এ সময় নিজের দলের দায়িত্বশীল ব্যক্তিদের কথা প্রসঙ্গে তিনি বলেন, এমন কোনো কথা বলা যাবে না যাতে দল বিব্রত হয়।

তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ১২০ পার্সেন্ট ‘হা’ ‘না’ ভোটের কথা জাতি যখন ভোলেনি তখন নির্বাচনের প্রতারণা নিয়ে কিভাবে কথা বলে বিএনপি। নির্বাচন নিয়ে যাদের আমলনামায় এমন অসংখ্য অভিযোগ রয়েছে তারা কি করে অন্যের সমালোচনা করে তা বোধগম্য নয়।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ায় মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালের নতুন বর্ধিত অংশ ২০ শয্যার দুটি ওয়ার্ড, আধুনিক ল্যাবরেটরি উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
 
হানিফ আরো বলেন, জনবিচ্ছিন্ন বিএনপি নেতাদের লক্ষ্য একটাই, তারা যে কোনো নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে নানা কথাবার্তা বলে পরাজয়ের লজ্জা লুকাতে চান।
 
আবদুল কাদের মির্জার মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, স্থানীয় এমপির সাথে ব্যক্তি বিরোধের জেরে উনি যে কথা বলেছেন তা সামগ্রিক মাঠের চিত্র বলা যায় না। আর এটাকে নিয়ে কেউ যদি আত্মসন্তুষ্টি পায় তবে তারা আত্মসন্তুষ্টির মধ্যেই থাকুক।

এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হানিফ বলেন, দায়িত্বশীল কথাবার্তা কাম্য তাদের কাছ থেকে। এমন কোনো কথা বলা যাবে না যাতে দল বিব্রত হয়।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com