1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
রাজধানীতে হেরোইন-ইয়াবা-ফেনসিডিলসহ গ্রেফতার ৭৩ - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ১৫৫ বার পঠিত

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (৪ ডিসেম্বর) ভোর ছয়টা থেকে রোববার (৫ ডিসেম্বর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

রোববার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ৭৩ জনের কাছ থেকে ১০ হাজার ৪১২ পিস ইয়াবা, ৩০০ মিলি দেশি মদ, ৪ বোতল ফেনসিডিল, ২২৮ গ্রাম ১৫০ পুরিয়া হেরোইন ও ২৩ কেজি ১৭৫ গ্রাম ২৫০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নদী বন্দর / জিকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com