1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
নয়টি বিলে রাষ্ট্রপতির সই - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ১৯৩ বার পঠিত

জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে পাস হওয়া নয়টি বিলে সই করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি মঙ্গলবার (৭ ডিসেম্বর) এসব বিলে সই করায় আজ থেকে এগুলো আইন হিসেবে কার্যকর হলো। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কোনো বিলে সন্মতি দিলে, তা আইনে পরিণত হয়।

মঙ্গলবার জাতীয় সংসদের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির সম্মতি দেওয়া বিলগুলো হলো- বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল, ২০২১; বিশেষ নিরাপত্তা বাহিনী বিল, ২০২১; বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন (সংশোধনী) বিল, ২০২১; বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিল, ২০২১; ব্যাংকার বহি সাক্ষ্য বিল, ২০২১; মহাসড়ক বিল, ২০২১; টেরিটরিয়াল ওয়াটার অ্যান্ড ম্যারিটাইম জোনস (সংশোধনী) বিল, ২০২১; বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল, ২০২১; এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (ভ্রমণ ভাতা) বিল, ২০২১।

নদী বন্দর / বিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com