1. nadibandarne@hotmail.com : acfubekk :
  2. badsha.dru@gmail.com : admi2017 :
  3. br3mbo@gmail.com : br3mbo :
  4. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  5. nadibandarzb@outlook.com : ixodovru :
  6. wpenginebot@wpengine.com : wpenginebot :
  7. wphiddenbot@gmail.com : wphiddenbot :
  8. nadibandarqu@hotmail.com : zimeuyyi :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ২৩২ বার পঠিত

আগামী ১১ ডিসেম্বর থেকে চার দিনব্যাপী “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন” শুরু হচ্ছে। ৬ থেকে ১১ মাস বয়সী ৫৫ হাজার ৪৯ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ক্যাপসুল (১০০০০০ আইইউ) ও ১২ থেকে ৫৯ মাস বয়সী তিন লাখ ১৮ হাজার ৭৫০ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ (২০০০০০ আইইউ) ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে কেন্দ্রীয় অ্যাডভোকেসি ও সাংবাদিক ওরিয়েন্টশন সভায় এসব তথ্য জানানো হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ফজলে শামসুল কবির সভাপতি করেন।

তিনি জানান, ওই কর্মসূচির দিনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক হাজার ৪৮৭টি কেন্দ্রের মাধ্যমে দুই হাজার ৯৭৪ স্বেচ্ছাসেবক ও ১১২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে এই কর্মসূচি পালন করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ফজলে শামসুল কবির বলেন, সরকারের সরবরাহ করা এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ল্যাবরেটরিতে পরীক্ষিত ও শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ। তাই সাংবাদিকদের কাছে আবেদন, জনগণকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়ে নিজ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে নির্দিষ্ট কেন্দ্রে নিতে হবে।

নদী বন্দর / এমকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com