1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
৪০১ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ শেষ - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ১৪৯ বার পঠিত

দেশের ৪৭০ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৪০১ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজ শেষ হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সভায় সভাপতিত্ব করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব কমপ্লেক্ষ নির্মাণে প্রায় ৯৮০ কোটি টাকা ব্যয় হয়েছে। এছাড়া আরও ৩২ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজ চলমান রয়েছে।

সভায় জানানো হয়, ২০২১-২২ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দের নভেম্বর পর্যন্ত শতকরা ২০ দশমিক ৫৯ ভাগ অর্থ ব্যয় করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সেখানে জাতীয় পর্যায়ে ব্যয় শতকরা প্রায় ১৮ ভাগ।

সভায় আরও জানানো হয়েছে, ৬৪ জেলাতেই জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। এজন্য সরকারের ব্যয় হয়েছে প্রায় ১৩৮ কোটি টাকা। এছাড়া ১৫৬টি স্থানে স্মৃতিসৌধ এবং ২০টি স্মৃতি জাদুঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। ১১০টি স্থানে স্মৃতিসৌধ এবং ৪৩টি স্মৃতি জাদুঘর নির্মাণ কাজ চলমান রয়েছে।

সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্পগুলো জাতীয় চেতনার সঙ্গে সম্পর্কিত। যথাযথ মান এবং স্বচ্ছতা নিশ্চিত করে নির্ধারিত সময়ে প্রকল্পগুলোর কাজ সম্পন্ন করতে হবে।

চলতি অর্থবছরে আরও সফলভাবে প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য মন্ত্রী প্রকল্প পরিচালকদের তাগিদ দেন।

বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১০টি প্রকল্প চলমান রয়েছে। এছাড়া আরও ৬টি নতুন প্রকল্প প্রক্রিয়াধীন।

সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক মো. জহুরুল ইসলাম রোহেল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুর রহমানসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com