1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বঙ্গবন্ধুর ভাবনার কেন্দ্রবিন্দু ছিল মানুষের মুক্তি: শিল্পমন্ত্রী - Nadibandar.com
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ১৬২ বার পঠিত

বাংলাদেশের মানুষের মুক্তি বঙ্গবন্ধুর ভাবনার কেন্দ্রবিন্দু ছিল বলে উল্লেখ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

রোববার (১৯ ডিসেম্বর) শিল্প মন্ত্রণালয়ে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, আমরা জাতির পিতার সেই ভাবনা থেকে দেশ ও দেশের মানুষকে ভালোবাসি। গড়ে তুলি একটি সুখী ও সমৃদ্ধির বাংলাদেশ।

এসময় শিল্পমন্ত্রী প্রযুক্তি নির্ভর চিন্তাভাবনা থেকে শিল্পায়ন গড়ে তুলতে মন্ত্রণালয় ও দপ্তর এবং সংস্থা প্রধানদের আহবান জানান। তিনি বলেন, উন্নত ও ডিজিটাল প্রযুক্তি নির্ভর শিল্পায়ন গড়ে তুলতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে শিল্প মন্ত্রণালয় কাজ করছে। ইতোমধ্যে এর সুফল ভোগ করছি আমরা।

সভায় শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে মর্যাদাশীল, উন্নয়নশীল দেশে উন্নতি লাভ করেছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

শিল্প প্রতিমন্ত্রী আরও বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিল্পভিত্তিক অর্থনীতির বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেন, বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চ সর্বক্ষেত্রে মুক্তির কথা বলেছিলেন। মাত্র সাড়ে তিন বছরের শাসনকালে তিনি দেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। আমরা তার অসমাপ্ত কাজ শেষ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নদী বন্দর / সিএফ

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com