1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বাড্ডায় গাড়িচাপায় একজন নিহত - Nadibandar.com
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ১৬৬ বার পঠিত

রাজধানীর হাতিরঝিল থানার মেরুল বাড্ডা এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় চন্দ্রমোহন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (২০ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শিপন জানান, আমরা মেরুল বাড্ডা এলাকায় এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পাই। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, আশপাশের মানুষের কাছে জানতে পারি নিহত ব্যক্তির নাম চন্দ্রমোহন তিনি ওই এলাকায় মাছ কাটার কাজ করতেন।

তিনি আরও জানান, নিহতের পূর্ণ পরিচয় এখনো পাওয়া যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। কী গাড়িচাপায় দুর্ঘটনা ঘটেছে আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা করছি।

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com