1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সাতকানিয়ায় দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২৫৬ বার পঠিত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া এলাকায় গভীর রাতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন- তৌহিদুল ইসলাম (২৮) ও সালাউদ্দিন (২৫)। তবে কী কারণে এ দুর্ঘটনা তার বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

বুধবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলা ছদাহা মিঠাদিঘী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম।

তিনি বলেন, রাত সোয়া ১টার দিকে সাতকানিয়ার ছদাহা এলাকায় দুর্ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়। তারা সেখান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে সড়কে পড়ে থাকা দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি জব্দ করা হয়। কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লেগে নাকি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনা তা জানা যায়নি।

তিনি আরও বলেন, এ ঘটনায় একটি নিয়মিত মামলা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com