1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
প্যারাসেইলিংয়ের সময় দড়ি ছিঁড়ে সাগরে পড়লেন দুই নারী - Nadibandar.com
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ১৯৭ বার পঠিত

সমুদ্রদর্শনে গিয়ে অন্যদের দেখে প্যারাসেইলিংয়ের শখ হয়েছিল সুজাতা ও সুরেখার। সেই মোতাবেক দড়িবাঁধা প্যারাসুটে চেপে উড়াল দিয়েছিলেন আকাশে। কিন্তু বিধিবাম, উড়তে শুরু করার কিছুক্ষণের মধ্যে দড়ি ছিঁড়ে ঝপ করে সাগরে পড়ে যান ওই দুই নারী। তবে কপাল ভালো, বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্যারাসেইলিং কর্মীরা দ্রুত গিয়ে পানি থেকে তুলে আনেন তাদের। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের উপকূলীয় শহর আলিবাগে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি জানিয়েছে, গত ২৭ নভেম্বর সমুদ্র দেখতে মুম্বাইয়ের দক্ষিণাঞ্চলীয় শহর আলিবাগে যান সুজাতা নারকার ও সুরেখা পানিকর। তারা দুজনেই মুম্বাইয়ের বাসিন্দা।

সেদিন ভারসোলি সৈকতে ঘোরার সময় কিছু পর্যটককে প্যারাসেইলিং করতে দেখেন ওই দুই নারী। চ্যালেঞ্জিং সেই অভিজ্ঞতা নিতে তারাও প্যারাসুটে চেপে সমুদ্র ঘোরার সিদ্ধান্ত নেন।

কিন্তু সেই অভিজ্ঞতা খুব একটা সুখকর হয়নি সুজাতা ও সুরেখার। কারণ, প্যারাসেইলিং শুরুর কিছুক্ষণ পরেই দড়ি ছিঁড়ে সোজা সাগরে গিয়ে পড়েন তারা। এসময় তাদের প্যারাসেইলিং ভিডিও করা হচ্ছিল। সেই ক্যামেরায় ধরা পড়েছে দুই নারীর সাগরে পড়ার দৃশ্য।

 

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পরপরই তা ভাইরাল হয়ে পড়ে। এতে অনেকেই অ্যাডভেঞ্চারাস এই খেলার সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। ভিডিওর নিচে করা মন্তব্যে কেউ কেউ মানসম্মত দড়ি ব্যবহার না করায় প্যারাসেইলিং কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ভারতে প্যারাসেইলিংয়ের সময় দড়ি ছিঁড়ে পড়ার ঘটনা অবশ্য নতুন নয়। গত মাসেও অনেকটা একইভাবে নাগোয়া সৈকতের কাছে প্যারাসেইলিংয়ের সময় পানিতে পড়ে যান এক দম্পতি। তবে তাদেরও অক্ষত অবস্থাতেই উদ্ধার করা হয়েছিল।

নদী বন্দর / সিএফ

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com