1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ড্যাপ চূড়ান্ত, অনুমোদনের জন্য যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে - Nadibandar.com
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ১৫৯ বার পঠিত

ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত করেছে ড্যাপ পর্যালোচনা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এখন এটি প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ও স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে ড্যাপ পর্যালোচনা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ড্যাপ গেজেট আকারে প্রকাশিত হবে বলেও জানান তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আজ ড্যাপ চূড়ান্ত করা হয়েছে। ড্যাপে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় বা কারও ওপর যদি অবিচার করা হয়েছে বলে মনে হয়, তবে সেসব সংশোধন করা হবে। কোনো পক্ষের ক্ষতি করার জন্য ড্যাপ পাস করা হচ্ছে না।

তিনি বলেন, ড্যাপ চূড়ান্ত হওয়ায় এখন এটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে ড্যাপের গেজেট প্রকাশ করা হবে।

সভায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নদী বন্দর / সিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com