1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বিজিবির অভিযান: ১২০ কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ - Nadibandar.com
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১৮২ বার পঠিত

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে গত ডিসেম্বর মাসে ১২০ কোটি ৮৩ লাখ ৩৮ হাজার টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

বিজিবি ডিসেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে উপরোক্ত মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ১৬ লাখ ০১ হাজার ৬৭৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ১১০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১৯ হাজার ৫৬২ বোতল ফেনসিডিল, ১৭ হাজার ৮৬১ বোতল বিদেশি মদ, ১ হাজার ৭০৪ ক্যান বিয়ার, ১ হাজার ৬৯৩ কেজি গাঁজা, ৯ কেজি ২৯৮ গ্রাম হেরোইন, ১৫ হাজার ৭৫৬টি ইনজেকশন, ৪ হাজার ৭৬৫টি ইস্কাফ সিরাপ, ৩ হাজার ১১১ বোতল এমকেডিল-কফিডিল, ৮ হাজার ৩৯৮টি অ্যানেগ্রাসেনেগ্রা ট্যাবলেট এবং ৯৫ হাজার ১৫২টি অন্যান্য ট্যাবলেট।

এছাড়া জব্দ করা অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১৫ কেজি ২৬৭ গ্রাম স্বর্ণ, ৬২ কেজি ৬৮০ গ্রাম রূপা, ১ লাখ ৫৬ হাজার ৩২১টি কসমেটিক্স সামগ্রী, ১ হাজার ৭৫৫টি ইমিটেশন গহনা, ১০ হাজার ৪৩৮টি শাড়ি, ৫ হাজার ৩৮টি থ্রিপিস-শার্টের পিস-চাদর-কম্বল, ১ হাজার ৫১ মিটার থান কাপড়, ১ হাজার ৯৫০ ঘনফুট কাঠ, ১০ হাজার ৯৪৯ কেজি চা পাতা, ১৩০ কেজি গ্যামাক্সিন পাউডার, ১৪ হাজার ৯০০ কেজি কয়লা, চারটি কষ্টি পাথরের মূর্তি, নয়টি ট্রাক-কাভার্ড ভ্যান, চারটি প্রাইভেটকার-মাইক্রোবাস, ১৩টি পিকআপ, ৪৪টি সিএনজি-ইজি বাইক ও ৬৬টি মোটরসাইকেল।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে পাঁচটি পিস্তল, একটি এসএমজি, পাঁচটি বিভিন্ন ধরনের বন্দুক, আটটি ম্যাগজিন, ১৮ রাউন্ড গুলি এবং ৩৫টি খালি খোসা।

এছাড়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৯০ জন চোরাচালানি, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২২০ জন বাংলাদেশি নাগরিক ও ১০ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com