1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মিনিবাসে ধাক্কা লেগে মোটরসাইকেলে আগুন, দুই আরোহী দগ্ধ - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ২১২ বার পঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে মিনিবাসের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলে আগুন ধরে দুই আরোহী দগ্ধ হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইমন ও মুজাহিদের বাড়ী উপজেলার মুলিপাড়া এলাকায় বলে জানা গেছে।

চট্টগ্রাম ফায়ার সর্ভিসের উপ-পরিচালক আজিজ আহমদ জানান, ইমন ও মুজাহিদ নামে দুই যুবক মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত মিনিবাসের পেছনে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলেটিতে আগুন ধরে দুই আরোহী দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আগুনে দগ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এএসআই আলাউদ্দিন তালুকদার।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com