1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
রাজধানীর জিরানী খালে বর্জ্য অপসারণ করছে ডিএসসিসি - Nadibandar.com
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ১৬৯ বার পঠিত

রাজধানীর জিরানী খালে পানি প্রবাহ সচল রাখতে প্রথম দিনের মতো বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে দক্ষিণ সিটি করপোরেশন। 

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল এগারোটার পর একটিমাত্র এক্সেভেটর দিয়ে ধীরগতিতে শুরু হয় এ কার্যক্রম। 

রাজধানীর জিরানী খালের ৫ কিলোমিটার অংশের বর্জ্য অপসারণ করে খালের প্রবাহ ফিরিয়ে আনতে কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন। 

তিনি জানান, আগামী বর্ষার আগেই খাল দখলমুক্ত করে গভীরতা ফেরাতে খনন কাজ শুরু হবে। 

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সকল প্রকার প্রভাবমুক্ত হয়ে কাজ করবেন বলে জানাযন সিটি করপোরেশনের এই কর্মকর্তা।

গত বছরের ৩১ ডিসেম্বর ঢাকা ওয়াসার কাছ থেকে রাজধানীর ২৬ টি খাল বুঝে পায় সিটি করপোরেশন।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com