1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
তাপমাত্রা ৩ ডিগ্রি কমে উত্তর-পশ্চিমে বইতে পারে শৈত্যপ্রবাহ - Nadibandar.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ২০৭ বার পঠিত

তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে শুক্রবার (২৮ জানুয়ারি) থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল অর্থাৎ রাজশাহী বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে আজও বৃষ্টি থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) মাঘ মাসের ১৩ তারিখ। গতকাল বিকেলে ঢাকায় তুমুল বৃষ্টি হয়েছে, আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী এই বৃষ্টির পরিমাণ ছিল ৪ মিলিমিটার। একই সঙ্গে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সিলেট, চট্টগ্রাম, রংপুর, খুলনা ও বরিশালেও বৃষ্টি হয়েছে। এ সময়ে সিলেটে সর্বোচ্চ ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

গতকাল হঠাৎ করে ঢাকায় বৃষ্টি হলেও বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার আকাশ রোদময়। সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।

এ সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com