1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
কানাডায় এক বাড়িতে চারজনকে গুলি করে হত্যা - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১৬৪ বার পঠিত

কানাডার ভ্যানকুভারে একটি বাড়ি থেকে চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এটিকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ ধরে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। খবর রয়টার্সের।

নিহতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে পুলিশের বিশ্বাস, তারা সবাই পূর্বপরিচিত ছিলেন।

তদন্তকারীরা জানিয়েছেন, প্রাথমিক তথ্য-প্রমাণ বলছে, এটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’। তবে এর সঙ্গে আঞ্চলিক গ্যাং সহিংসতার যোগসূত্র রয়েছে বলে মনে করে না পুলিশ।

কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশকে মঙ্গলবার রাতে (২৫ জানুয়ারি) ঘটনাস্থলে ডাকা হলেও ভুক্তভোগীদের সম্ভবত সোমবার রাতেই হত্যা করা হয়েছে।

তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে জানিয়ে পুলিশের তদন্ত দলের সদস্য ডেভিড লি বলেছেন, এমন মর্মান্তিক ঘটনায় স্থানীয় সম্প্রদায় চমকিত।

কানাডায় আগ্নেয়াস্ত্র সম্পর্কিত হত্যাকাণ্ড বেড়েই চলেছে। সরকারি হিসাবে, ২০২০ সালে দেশটিতে এ ধরনের ২৭৭টি ঘটনা ঘটেছে। ২০১৩ সাল থেকে কানাডার বড় শহরগুলোতে গ্যাং সহিংসতা প্রায় দ্বিগুণ হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com