1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সহপাঠীকে মারধর, ৩ বাস আটকালেন ঢাকা কলেজ শিক্ষার্থীরা - Nadibandar.com
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫৫ বার পঠিত

ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের তিনটি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ঢাকা কলেজের সামনে থেকে বাস তিনটি আটক করেন শিক্ষার্থীরা। আটকের পর একটি বাস নায়েমের গলিতে আর অন্য দুটি কলেজের সামনের তেলের পাম্পে রাখেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাস আটক করে সেখানেই অবস্থান করছেন।

শিক্ষার্থীরা জানান, মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম শিমুল শিকারি। তিনি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে রাজধানীর শ্যামলী এলাকায় তাকে মারধর করেন মৌমিতা বাসের চালকের সহকারী। তিনি মাথায়, গলা ও পায়ে আঘাত পান। অভিযুক্ত বাসের নম্বর ঢাকা মেট্রো ব-১১৮৮৩৫।

আহত শিমুলের বন্ধু আরিফ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। প্রথমে শিমুলকে নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে যাই। সেখানে সিটিস্ক্যান করানোর পর সোহরাওয়ার্দী মেডিকেল থেকে পায়ে ব্যান্ডেজ করানো হয়। প্রাথমিক চিকিৎসার পর আমরা এখন মোহাম্মদপুর থানায় আছি। থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, বাসের সহকারী কর্তৃক ঢাকা কলেজে শিক্ষার্থীকে মারধরের ঘটনা খুবই দুঃখজনক এবং উদ্বেগের। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। আমরা এর আগেও থানায় বাসমালিকদের সঙ্গে বৈঠক করেছিলাম এবং সেখানে বাসের চালক বা সহকারীর আচরণ কেমন হবে সে বিষয়ে ইন হাউজ ট্রেনিংয়ের ব্যবস্থা করতে বলেছিলাম। তা করলে এসব সব সমস্যার সমাধান হতো। কলেজের গলিতে বাস আটকের বিষয়টি আমার জানা নেই বিষয়টি দেখছি।

নদী বন্দর / বিএফ

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com