1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
যুক্তরাজ্য থেকে দিনে ফিরছেন ২২ জন - Nadibandar.com
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৩০২ বার পঠিত

যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের মাধ্যমে যাতে করোনাভাইরাস না ছড়াতে পারে সে লক্ষ্যে গত ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্য-ফেরত সব যাত্রীর জন্য ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন (সরকারি ব্যবস্থাপনায় কিংবা সরকার নির্ধারিত আবাসিক হোটেলে) আবশ্যক করেছে সরকার।

১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের কথা জেনেও থেমে নেই যুক্তরাজ্য থেকে ফেরা। গত ২ জানুয়ারি সকাল ৮টা থেকে ৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত গত আট দিনে যুক্তরাজ্য থেকে সর্বমোট ১৭৪ জন যাত্রী ফেরত এসেছেন অর্থাৎ গড়ে প্রতিদিন প্রায় ২২ জন যাত্রী ফেরত এসেছেন।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় (৮ জানুয়ারি সকাল ৮টা থেকে ৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ২৬টি ফ্লাইটে ৩ হাজার ৯৯৩ জন যাত্রী আসেন। তাদের মধ্যে পাঁচটি ফ্লাইটের ৩১ জন যুক্তরাজ্য ফেরত যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

জানা গেছে, যুক্তরাজ্য ফেরত যাত্রীদের প্রায় সকলেই আবাসিক হোটেলের কোয়ারেন্টাইনে থাকছেন। গত ২ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে যথাক্রমে ২১ জন, ১৮ জন, ১৩ জন, ২০ জন, ২২ জন, ৩০ জন, ১৯ জন এবং ৩১ জন।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com