1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রণোদনা পাচ্ছেন ৬৩ হাজার আইনজীবী - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১৫৪ বার পঠিত

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের ৮১টি আইনজীবী সমিতির ৬৩ হাজার ৫৬৭ জন সদস্যকে ৩ হাজার ৯৯ টাকা করে মোট ১৯ কোটি ৬৯ লাখ ৯৪ হাজার ১৩৩ টাকা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বার কাউন্সিলের আইনজীবী প্রণোদনা তহবিলে দেওয়া ২০ কোটি টাকা ভাগ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বার কাউন্সিলের গত ১০ মে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী করোনায় ক্ষতিগ্রস্ত আইনজীবীদের সাহায্যার্থে প্রধানমন্ত্রী কর্তৃক বার কাউন্সিলের আইনজীবী প্রণোদনা তহবিলে দেওয়া এককালীন ২০ কোটি টাকা থেকে বাংলাদেশ নারী আইনজীবী কল্যাণ সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গঠিত নারী আইনজীবী কল্যাণ ফান্ডে ৩০ লাখ টাকা দেওয়া হলো।

বাকি ১৯ কোটি ৭০ লাখ টাকা দেশের সব আইনজীবী সমিতির নিয়মিত সদস্যদের মধ্যে সমানভাবে ভাগ করা হবে। সেই হিসেবে ৮১ আইনজীবী সমিতিতে তাদের নিয়মিত সদস্যদের সংখ্যা অনুযায়ী অর্থ বরাদ্দ করা হলো। বরাদ্দ অর্থের চেক অতি শিগগির সংশ্লিষ্ট আইনজীবী সমিতির কাছে পাঠানো হবে।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com