1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় ৩৩ রোহিঙ্গা উদ্ধার - Nadibandar.com
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৩৪৭ বার পঠিত

বঙ্গোপসাগরের সেন্টমার্টিন পয়েন্ট থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে শিশুসহ ৩৩ রোহিঙ্গাকে উদ্ধার করেছে নৌবাহিনী।

বুধবার (১৮ মে) দিনগত রাত ১২টার দিকে নৌবাহিনীর বানৌজা আলী হায়দার নামের একটি জাহাজে তাদের উদ্ধার করে তীরে আনা হয়।

বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক সোহেল আযম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন উত্তর-পশ্চিমে দুই নটিক্যাল মাইল দূরে অভিযান চালায় নৌবাহিনীর একটি দল। এ সময় মালয়েশিয়া গামী একটি ট্রলারসহ ৩৩ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ১৩ জন নারী, ১৪ পুরুষ ও একজন শিশু রয়ে। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার রোহিঙ্গাদের সেন্টমার্টিন কোস্ট গার্ডকে হস্তান্তর করা হয়েছে।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com