1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সিরাজগঞ্জে বাঁধ উপচে নতুন এলাকা প্লাবিত - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
নদীবন্দর ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ২০৭ বার পঠিত

যমুনা নদীর পানি বেড়ে প্রতিদিনই সিরাজগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। শনিবার (২১ মে) সকাল পর্যন্ত শহর রক্ষা বাঁধ এলাকায় ২৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে আতংকে রয়েছে এলাকাবাসী।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক হাসানুর রহমান বলেন, শহর রক্ষা বাঁধ এলাকায় পানির বিপৎসীমা ধরা হয় ১৩ দশমিক ৩৫ সেন্টিমিটার। শনিবার সকাল ৬টায় ১২ দশমিক ১৬ সেন্টিমিটার রেকর্ড করা হয়। গত ১২ ঘণ্টায় ২৪ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ১ দশমিক ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরও জানান, বাঁধ এলাকায় গত বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ১১ দশমিক ৩৪ সেন্টিমিটার ও শুক্রবার বিকেলে ১১ দশমিক ৮৮ সেন্টিমিটার পানি রেকর্ড করা হয়।

jagonews24

এদিকে পানি বৃদ্ধির কারণে প্রতিদিন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। নদীর তীব্র স্রোতে নদীর তীরবর্তী অঞ্চল কাজীপুর, সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালীতে নদী ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড নদীতে বালির বস্তা ফেলা হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, যমুনা নদীতে পানি বাড়ার কারণে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। কিছু স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে। তবে ভাঙন রোধে বালির বস্তা ফেলা হচ্ছে।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com