1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
শিমুলিয়া নৌপথে জ্যৈষ্ঠের কুয়াশায় আড়াই ঘণ্টা ফেরি বন্ধ - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৪৯৭ বার পঠিত

জ্যৈষ্ঠমাসেও কুয়াশার কারণে দুই ঘণ্টা ফেরি বন্ধ ছিল শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌপথে।  

সোমবার (২৩ মে) সকাল ৫টা থেকে চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় চারটি ফেরি গাড়ি লোড নিয়ে শিমুলিয়া ঘাটে অবস্থান করছিল কুয়াশা কাটার অপেক্ষায়। শেষে কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৭টার দিকে একে একে ফেরিগুলো ঘাট ছেড়ে যায়।

শিমুলিয়া ঘাটর বিআইডব্লিউটি’র এজিএম মো. শফিকুল ইসলাম জানান, এ সময় কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকা অস্বাভাবিক। বয়াবাতি দেখা যাচ্ছিল না। এমনকি খুব কাছে থেকেও কিছু দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়। তবে অসময়ে আকস্মিক এই কুয়াশার কারণে এর আগেও এই পদ্মায় ফেরি বন্ধের ঘটনা ঘটে।

এদিকে ভোর ৬ টা থেকে লঞ্চ স্পীডবোট চলাচল শুরুর কথা থাকলেও দেড় ঘণ্টা পর সাড়ে ৭টায় শুরু হয়।

নদী বন্দর/এবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com