1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বমানের দক্ষতায় গড়ে তুলতে হবে - Nadibandar.com
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১২৬ বার পঠিত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আধুনিক বাংলাদেশ গড়তে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা, জ্ঞান ও দক্ষতা অর্জন করিয়ে গড়ে তুলতে হবে। এটি প্রচলিত ও গতানুগতিক শিক্ষায় অসম্ভব। বাস্তবমুখী বিশ্বমানের শিক্ষা ও দক্ষতা অর্জনেই কেবল যোগ্য নাগরিক গড়া সম্ভব।

শনিবার (৪ জুন) কক্সবাজারে কোস্টাল বায়োডাইভারসিটি মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসোর্স সেন্টারের ‘মেরিন রিসার্চ হ্যাচারি’ উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মেরিন রিসার্চ হ্যাচারিতে মালয়েশিয়ান কারিগরি প্রযুক্তিতে তেলাপিয়া-পাঙাশের মতো ভেটকি ও অন্যান্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছের উৎপাদন শুরু করতে পারলে তা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এটি সম্ভব হলে দেশের মৎস্যক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন হবে। এ লক্ষ্যে উন্নত গবেষণাগার হবে মেরিন হ্যাচারি। এখানে বাংলাদেশের গবেষকের পাশাপাশি বিভিন্ন দেশের গবেষকরা যৌথভাবে কাজ করবে।

দীপু মনি আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে পাবলিক অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হবে। যেহেতু কক্সবাজারে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, তাই এই মুহূর্তে এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ার কোনো পরিকল্পনা নেই সরকারের।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার আগে বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইসেন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) কক্সবাজার দরিয়ানগরস্থ কোস্টাল বায়োডাইভারসিটি মেরিন ফিশারিজ অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসোর্স সেন্টারের মেরিন রিসার্চ হ্যাচারি পরিদর্শন ও উদ্বোধন করেন মন্ত্রী।

সিভাসুর মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আবছার খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক এসময় উপস্থিত ছিলেন।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com