1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
দাম নিয়ন্ত্রণে বেসরকারিভাবে চাল আমদানি হবে - Nadibandar.com
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
ঢাকা প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১২৩ বার পঠিত

বাজারে অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে বেসরকারিভাবে চাল আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার (৬ জুন) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

খাদ্যমন্ত্রী বলেন, সিদ্ধান্ত হয়েছে, বেসরকারিভাবে চাল আমদানি করা হবে। শুল্কমুক্তভাবে যেন আনা যায়, তা নিয়ে আলোচনা হবে। এতে করে কৃষক, বাজার ও সংশ্লিষ্ট অন্যান্যরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটা নিশ্চিত করা হবে।

চলমান অভিযান নিয়ে সাধন চন্দ্র বলেন, অভিযানের মাধ্যমে লাইসেন্সের আওতায় আনা হচ্ছে মজুতদারদের। কাজেই চাইলেই যাচ্ছেতাই করতে পারবে না কেউ।

এ সময় চাল আমদানির সিদ্ধান্তের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে এবং এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানান মন্ত্রী।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com