1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
পর্যবেক্ষকদের সঙ্গে ইসির বৈঠক বৃহস্পতিবার, আমন্ত্রণ পেলেন যারা - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
ঢাকা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ১১৯ বার পঠিত

ধারাবাহিক সংলাপের অংশ হিসাবে বৃহস্পতিবার (৯ জুন) এবার পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি।

এরই মধ্যে ১৩ ও ২২ মার্চ এবং ৬ ও ১৮ এপ্রিল যথাক্রমে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, প্রিন্ট মিডিয়ার সম্পাদক/সিনিয়র সাংবাদিক এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী/প্রধান বার্তা সম্পাদক/সিনিয়র সাংবাদিকদের সংলাপ সম্পন্ন হয়েছে।

ঈদের বিরতি শেষে এবার নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বসবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে ইসির যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান বলেন, আগামী ৯ জুন নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে কমিশন।

জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মলেন কক্ষে ইসির নিবন্ধনে থাকা ১১৮টি নির্বাচন পর্যাবেক্ষক সংস্থার মধ্যে থেকে ৩২টি সংস্থার প্রতিনিধিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।

আমন্ত্রণ পেয়েছেন যারা

লাইট হাউসের নির্বাহী প্রধান মো. হারুন অর রশিদ, আইন ও সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নাজমুন নাহার, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আবেদ আলী, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, হাইলাইট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম, আদর্শ পল্লী উন্নয়ন সংস্থার (আপউস) নির্বাহী পরিচালক মো. আব্দুল হাই, বাংলাদেশ আলোকিত প্রতিবন্ধী পুনর্বাসন সোসাইটির চেয়ারম্যান সানজিদা রহমান, মুভ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাইফুল হক, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অব বাংলাদেশেল সাধারণ সম্পাদক সঞ্চিতা তালুকদার।

এছাড়া ডরপের প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম নোমান, টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, হিউম্যান রাইটস ডিজএবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রাজীব শেখ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা-মানবাধিকানের নির্বাহী পরিচালক মো. জালাল উদ্দিন, রুপনগর শিক্ষা স্বাস্থ্য সহায়তা ফাউন্ডেশনের (রিহাফ) চেয়ারম্যান এই এম আব্দুর রাজ্জাক, মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা-মওউসের চেয়ারম্যান ড. মো. গোলাম রহমান ভূঁইয়া, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের (পপি) নির্বাহী পরিচালক মোর্শেদ আলম সরকার, জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ারের মহাসচিব মো. আসিফ মাহমুদ, উত্তরণের প্রধান নির্বাহী শহিদুল ইসলাম, ডেমোক্রেসিওয়াচের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ।

আরও আমন্ত্রণ পেয়েছেন- প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক অ্যারমা দত্ত, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (আইইডি) নির্বাহী পরিচালক নুমান আহমেদ খান, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার ফারুক আহমেদ, ইন্টিগ্রেটেড সোসাইটি ফর উম্যান অ্যান্ড চাইল্ড হেলথের নির্বাহী পরিচালক লুৎফুন নাহার, দি গুড আর্থ এর নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম, খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এডভোকেট রোখসানা খন্দকার, বিবি আছিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক (সিইও) মো. মনির হোসেন, লুৎফর রহমান ভূইয়া ফাউন্ডেশন (এলআরবি) এর নির্বাহী পরিচালক সুলতানা রাজিয়া, ব্রতী’র প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ, ফেমা’র প্রেসিডেন্ট মুনিরা খান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব সাইফুল ইসলাম ও ইলেকশন স্পেশালিস্ট ড. আবদুল আলীম।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com