1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ইরানে ট্রেনের বগি লাইনচ্যুত, নিহত ১৭ - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ১৩৫ বার পঠিত

ইরানের পূর্বাঞ্চলে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ১৭ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ যাত্রী। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার নিউজের প্রতিদেনে জানা গেছে এ তথ্য।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রেনটিতে প্রায় ৩৫০ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচেছ।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মরুভূমি শহর তাবাসের কাছে ভোরের অন্ধকারে ট্রেনের সাতটি বগির মধ্যে চারটি লাইনচ্যুত হয়। তাবাস রাজধানী তেহরানের দক্ষিণ-পূর্বে প্রায় ৫৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারসহ উদ্ধারকারী টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। জানা গেছে, গুরুতর আহত ১৬ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com