1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
পুঁজিবাজার উঠানামা স্বাভাবিক নিয়ম: অর্থমন্ত্রী - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১২২ বার পঠিত

পুঁজিবাজার উঠানামা স্বাভাবিক নিয়ম। তবে এটি ভালোভাবে চলুক সেটি আমাদের সবার চাহিদা। এমনটাই বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (১৫ জুন) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

জ্বালানি তেলের দাম বাড়ানো হতে পারে, এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি চূড়ান্ত হয়নি, হলে আমরা সিদ্ধান্ত নিব। সরকারের দৃষ্টি যেন সাধারণ মানুষের কষ্ট কম হয়। বেশি বাড়লে তাদের উপর কিছুটা চাপাতে হয়। নইলে সরকারই বহন করে।

শেয়ার বাজারের বিষয়ে আ হ ম মুস্তফা কামাল বলেন, শেয়ারবাজার যেগুলো নির্দেশনা দেয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন হবে। বাজেট যেটি ঘোষণা করলাম সেটির বাস্তবায়ন কার্যক্রম এখনো শুরু হয়নি। এটি বাস্তবায়ন শুরু হবে আরও পরে। আমি মনে করি পুঁজিবাজারের পুরো বাজেটে অনেক কিছু আছে। আমাদের অর্থনীতি অনেক ভালোভাবে চলছে। প্রত্যেকটি ধারায় আমরা বিশ্বের মধ্যে তুলনা করলে আমরা অনেক ভালো আছি। পুঁজিবাজার উঠানামা স্বাভাবিক নিয়ম। তবে এটি ভালোভাবে চলুক সেটি আমাদের সবার চাহিদা।

আমাদের দেশে বিভিন্ন দেশের মানুষ কাজ করেন, এতে কত টাকা দেশের বাইরে যায়? এ প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এটি আমিও জানতে চাই। মূলত এগুলোর সাথে এক্সপোর্ট সেক্টর জড়িত। যারা এক্সপোর্ট বেইজ প্রতিষ্ঠান চালায় তারা বলেন এগুলো লাগবে। আমাদের রেমিট্যান্স অনেক বাড়বে।

নদী বন্দর/বিএসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com